পোস্টগুলি

এপ্রিল, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একীনে দরিয়া পার

একীনে দরিয়া পার কোন কিতাবে একটি ঘটনা পড়েছিলাম । সংক্ষেপে বর্ণনা করছি । এক ইহুদী আর এক মুসলমান পাশাপাশি বাস করত । দুইজন প্রতিবেশী । ইসলামী হুকুমতের যুগে প্রকৃত ইসলামী খেলাফত যখন প্রতিষ্ঠিত ছিল - অমুসলিম জিম্মিদের হকের ব্যাপারে মুসলিমরা খুব সচেতন থাকতেন । খুব খেয়াল রাখতেন । হাদিস শরীফে ও ফেকহের কিতাবসমূহে জিম্মিদের অধিকার ও মাসাইল সংক্রান্ত বিস্তারিত বর্ণনা রয়েছে । ইসলামের শিক্ষা হিসেবেই ইহুদীর মুসলিম প্রতিবেশী তার সাথে সদ্ব্যবহারের প্রতি আলাদা যত্নশীল ছিল । মূল ঘটনা শুরুর পূর্বে দুরুদ শরীফ দ্বারা নিজের জবান ও দিল সুবাসিত করে নিন । والمسلمات والمسلمين والمؤمِنَاتِ   على المؤمنين   وَصَلِّ لِكَ وَرَسُو عَبْدِكَ محمد سَيِّدِنَا    اللهم صل على মুসলিম লোকটির অভ্যাস ছিল কিছুক্ষণ পর পর নিচের বাক্যটি   আবৃত্তি করত : “ হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর দুরুদ শরীফ প্রেরণ করলে প্রতিটি দোয়া কবুল হয় । সকল প্রয়োজন ও আকাঙ্ক্ষা পূর্ণ...