“সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা”
হজরত ওমর ইবনুল খাত্তাব রাদি. বর্ণনা করেন, একদা আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। হজরত ইমাম হুসাইন রাদি. (ছোট বয়সে) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিঠের উপর বসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দড়ি মুখে নিয়ে রেখেছেন। যার অপর প্রান্ত হুসাইন রাদি.-এর হাতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাঁটুর উপর ভর করে (ঘোড়ার ন্যায়) হাঁটছেন। দৃশ্য দেখে আমি বললাম, ‘ওহে আবু আব্দুল্লাহ! (হুসাইন রাদি. উদ্দেশ্য) তোমার উটটি কতইনা উত্তম উট।’ শুনে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এই আরোহীও কতইনা উত্তম আরোহী।’ একদা হজরত হুসাইন রাদি.-এর দরবারে একজন সাহায্যপ্রার্থী আসল। : ‘হে রসুল দৌহিত্র! আমি গরিব মানুষ। পরিবারে সদস্যও বেশি। রাতের খাবার দান করবেন- এমন আশায় আপনার দরবারে এসেছি।’ : ‘কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার খাবার আসছে।’ অল্পক্ষণ পর, আমিরে মুআবিয়া রাদি.-এর [সাহাবিয়ে রসুল ও কাতেবে ওহী হজরত আবু আবদুর রহমান মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। হিজরতের ১৫ বৎসর পূর্বে (৬০৮ ঈ.) মক্কায় জন্মগ্রহণ করেন। হস্তলিপি ও গণিত শাস্ত্রে পাণ্ডিত্ব ...