ঘুরে এলাম চিড়িয়াখানা
১৬ মার্চ ২০১১। বুধবার। মা! আমরা আজ চিড়িয়াখানায় গিয়েছি। তুমি, তোমার মা, আমি। সাথে আছেন তোমার মোস্তফা চাচ্চু, চাচী, রাইসা আপু। চিড়িয়াখানা শব্দটি দুটি শব্দের সন্ধিতে তৈরি। উর্দু ভাষায় ছোট পাখিকে বলে ‘চিড়িয়া’ আর খাঁচা/ঘর বোঝাতে উর্দুতে ব্যবহার হয় ‘খানা’। সে মতে চিড়িয়াখানা অর্থ ছোট পাখির খাঁচা। তবে এখন আর সন্ধিপূর্ব এ অর্থ আমরা বোঝাই না। বর্তমান ব্যবহারে চিড়িয়াখানার অর্থ পশু-পক্ষিশালা। সংজ্ঞায়িত করতে চাইলে বলা যায়- পশু, পাখি, সরীসৃপ প্রভৃতির দর্শনীয়ভাবে সংরক্ষণের স্থানকে বলে চিড়িয়াখানা। তুমি তোমার চাচ্চুর কোলে গেলা। তোমাকে এই প্রথম দেখলেন। ‘আওয়াজ বাণিজ্যের ব্যস্ততায় তিনি কাতারে থাকেন। তোমাকে দেখার জন্য আমার কাছে ছবি চেয়েছেন বারবার। কিন্তু মা ছবি তোলা একটি গুনাহের কাজ। আজ পর্যন্ত আমরা তোমার কোন ছবি তুলি নাই। তোমার আব্বু আম্মুও ছবি তোলে না। জরুরি প্রয়োজনে অর্ধছবি ছাড়া জীবনে কোন ছবি তুলবে না। প্রিন্ট হোক বা না হোক, চাই সেটা মোবাইল ক্যামেরা হোক- তুলবে না, এটাই কথা। আয় আল্লাহ, সেই প্রয়োজনটা যেন হয় আমাদের বাইতুল্লাহর সফর। বানরদের বাদাম খাইয়ে এগিয়ে গেলাম হরিণের খাঁচার দিকে। অনেক বড় খাঁচা। সে...