পোস্টগুলি

স্মৃতিচারণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বেহুদা বাত

( মুফতি ওবাইদুল হক দা.বা.-এর একটি বইয়ের ভূমিকা হিসেবে লেখা) লোকটার কেরাতে আমার মতো পাপী মোকতাদীর চোখেও যদি পানি আসে; অন্যরা তাকে মেজাজী, ব্যবসায়ী, দুনিয়াদার যাই বলুক:  আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কেরাত প্রণেতা মাওলায়ে পাকের সাথে তাঁর প্রাইভেট একটা রিলেশান আছে। তাই কাছে যাই। একটু সময় করে বসি। কথা শুনি। তিনি যা বলেন, তাই শুনি। একদিন বললেন, ছয় বছর আগে আমি একটা বই লিখেছিলাম। “আল জামেয়া”তে কয়েক কিস্তি ছাপাও হয়েছিল। হঠাৎ ছাপা বন্ধ হয়ে গেল। সম্পাদক, সহসম্পাদক জানালেন, পাণ্ডুলিপির মাঝ থেকে সত্তর পৃষ্ঠা গাইব। অনেক খোঁজাখুঁজি করেও তারা পাচ্ছেন না। যতটুকু আছে দেখতে চাইলে- খুব আগ্রহ নিয়ে দেখালেন। ভাষা-সাহিত্য শিক্ষকতার সাথে জড়িত বলে, একজন লেখকের এই “আগ্রহ-পুলক”-এর সাথে আমি পূর্ব পরিচিত। মনে মনে ভাবলাম ...। হুজুর জানালেন, কম্পোজ করিয়ে আল জামেয়াকে হার্ড ও সফট কপি দিয়েছিলেন। রহস্যজনকভাবে দুটোই একত্রে হারিয়েছে। মূল হাতের লেখাটা আছে। অল্প কিছু পাতা অবশ্য নেই। সব একত্র করে, হাতের লেখাও না থাকা অংশগুলো নতুন করে লিখে বই করার আবেদন জানালাম। : আমার লেখা তো ছাপার উপযুক্ত না। : উপযুক্ত, কম্পোজ, ছাপা আমি...

কাকরাইলের মুরব্বি মুবাল্লেগ আলেমে দ্বীন মাওলানা ওজিউল্লাহ রহ.

আজ পাঁচ শাওয়াল ১৪৩৮। স্মৃতির ডায়েরিটা উল্টে এক বছর পিছনে গেলাম। ১৪৩৭ হিজরির এই দিনে (সোমবার, ১১ জুলাই ২০১৬) একটি শহিদি মৃত্যু প্রত্যক্ষ করেছিল কাকরাইল মসজিদের সামনের ফুটপথটি। পুলিশ রিকোজিশনের ব্রেকফেল-করা বাসের ধাক্কায় দিদারে এলাহী লাভ করেছিলেন মাওলানা ওজিউল্লাহ বিন আমজাদ আলী নামের এ যুগের অবাককরা দুনিয়াবিমুখ এক মুবাল্লেগ আলেম। যার জীবনের পরতে পরতে রয়েছে শিক্ষণীয় ঘটনার সমাহার। দুনিয়ায় বেঁচে থাকার উপায়-উপকরণ সংগ্রহের উদ্দেশ্যে সারা জীবনে কোন পেশা গ্রহণ করেন নাই, এমন আরেকটি নাম না শুনেই তো দাড়িতে পাক ধরল! জানি না, বাকি হায়াতে শুনব কি-না? কুমিল্লা নূর মসজিদ মারকাজ মাদরাসায় মিজান জামাতে দাখেলা নিয়ে তা‘লিমের পাশাপাশি দাওয়াত ও তাবলিগের মেহনতের সাথে যে সম্পৃক্ততা শুরু হয়; জীবনের শেষ অবধি তা শুধু চক্রবৃদ্ধি হারের ন্যায় বৃদ্ধিই পেয়েছে, এতটুকুও কমেনি। মেহনতের দরিয়ায় কভু ভাটা পড়েনি। ৪৫-৪৬ বছর (নূর মসজিদ-এ দাখেলা পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত) শুধু জোয়ারের পানি যেমন ফুলে, তেমনি ফুলেছে হজরত মাওলানার “খাদেমী-তাবলিগী” জীবন। হজরতজী মাওলানা এন‘আমুল হাসান ও হজরত মাওলানা সাঈদ খান সাহেব রহ.-এর খেদমত...