তিনি এ যুগেরই মানুষ
সদা হাসিমুখে আগে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসাকারী যে লোকটি গত ১১ জুলাই ২০১৬ সোমবার শাওয়ালের রোজা অবস্থায় কাকরাইলের গেইটে মাওলার ডাকে সাড়া দিলেন তিনি হজরতজী মাওলানা এন‘আমুল হাসান রহ.-এর পক্ষ থেকে হজরত মাওলানা সাঈদ খান সাহেব রহ.কে হাদিয়া দেওয়া “খাস চিজ”, উভয় হজরতের দীর্ঘ দিনের খাদেম, শাইখুল হাদিস মাওলানা যাকারিয়্যা রহ.কে কবরে রাখনেওয়ালা, কারী তৈয়ব সাহেব রহ.-এর “সফিরে খাস”, ১০বছর মদিনা মুনাওয়ারায় মসজিদে নূর-এর মুকিম (যা মদিনার তাবলিগের মারকাজ হিসেবে ব্যবহৃত), অতঃপর আমৃত্যু মুকিম কাকরাইল মসজিদ, ২৮০০ ফুট উপর থেকে নিক্ষেপিত বেঁচে যাওয়া সাদাসিদা মানুষ মাওলানা ওজিউল্লাহ বিন আমজাদ আলী। লেখা-পড়া শুরু হয় ফেনী, শর্শদী মাদরাসায়।মিজান ও নাহবেমীর পড়েন কুমিল্লা নূর মসজিদ মারকাজ মাদরাসায়। হেদায়েতুন্নাহু থেকে দাওরা (৭বৎসর) সমাপ্ত করেন দিল্লি নিজামুদ্দীন মারকাজ মাদরাসায়। পরের বছর এক সালের তাশকিল হয়ে যান। সালের তিন মাস বাকি থাকতে তৎকালীন বৃহত্তর নোয়াখালীর আমির হাজী সেকান্দার সাহেবের ছোট কন্যারসাথে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা মোহরে টংগী ইজতেমায় হজরতজী মাওলানা এন‘আমুল হাসান রহ.-এর হাতে বিবাহ বন্ধনে আব...