অজ্ঞতার প্রমাণ দিতে হয় না
আবহমান কাল হতে চলমান এ ধরণীতে প্রাণীজগতের বংশ বিস্তার পৃথিবী সচলতারই একটি অংশ। কত শত সহস্র বছর ধরে প্রাণীকুলের এ পরম্পরা চলমান তার সঠিক হিসাব জানেন শুধু আল্লাহ তা ‘ আলা। আর কতকাল চলবে তাও জানেন তিনিই। মানবীয় গণনাশক্তির ঊর্ধ্বে প্রাণীকুলের তালিকায় সর্বোচ্চ-সর্বোন্নত স্থান অধিকারী অনন্য সৃষ্টি ইনসান বা মানুষ। ইনসানের অনন্যতার একটি বৈশিষ্ট্য বংশধারা সংরক্ষণ। ভিন্ন কথায় , পিতৃ-পরিচয়। পিতৃ-পরিচয়ের এ নেয়ামত মহান রাব্বুল আলামিন জিন ও ইনসান ব্যতীত তৃতীয় কোন সৃষ্টিকে দান করেননি। এর যথাযথ শুকরিয়ার পদ্ধতি হিসেবেই দান করেছেন বিবাহ ও বৈবাহিক জীবনের বিধান। একজন মানব ও মানবী কতক শর্তের ভিত্তিতে পরস্পরের সম্মতিতে একটি জীবনে অঙ্গীভুত হওয়াই বিবাহ। জীবনধারা , রুচি-সংস্কৃতি , চিন্তা-ভাবনা , চালচলন , পোশাকআশাক , খাদ্যাভ্যাস Ñ এসবের সামঞ্জস্যতা ঐ অঙ্গীভুত জীবনের নিগুঢ় রহস্য। উভয়ের চিন্তার মেরু যদি এক না হয় , ভাবনার গতি যদি সমান্তরাল না হয়- তবেই দেখা দেয় বিভাজন। বিভাজন-অগ্নিতে পানির পরিবর্তে বাতাস লাগলে , লাগতেই থাকলে অবশ্যম্ভাবী হয়ে উঠে অযাচিত ,...