পোস্টগুলি

মালফুজাত ১১

০১. ইখলাস আবশ্যক   যা কিছু আল্লাহ পাকের জন্য হয়- তা পূর্ণত্বে পৌঁছে, স্থায়িত্ব পায় এবং ধাপে ধাপে উন্নত হতে থাকে। পক্ষান্তরে যা কিছু গাইরুল্লাহর জন্য হয়- তা পরিবর্তিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়।  ০২. ফিরে আসো ফিরে আসো সব ছেড়ে প্রকৃত ও স্থায়ী শান্তির একমাত্র মাধ্যম আল্লাহর দরবারে ফিরে আসো। ফিরে আসার পদ্ধতি হল- সর্বান্তকরণে গুনাহ বর্জন করা, ত‌ওবা-ইস্তেগফার করতে থাকা, ইবাদতে মনোনিবেশ করা।  ০৩. নিজের হিসাব লও   ওয়াজের মিম্বরে বা ভক্তবৃন্দের মাঝে তো আমি মহা দরবেশ ওলী আবদাল গাউস কুতুব সেজে "হু হু" করে থাকি। আজ আপন গৃহে নির্জন কক্ষে কীভাবে সময় কাটাচ্ছি- সে হিসাব করা চাই।  ০৪. আল্লাহর ধ্যানে নিয়োজিত থাকুন  প্রতি শ্বাস-প্রশ্বাসকে আল্লাহর ধ্যানে নিয়োজিত রাখাই মা'রেফাতওয়ালাদের এবাদত।  ০৫. যা বুঝার যোগ্যতা নেই সে ব্যাপারে চুপ থাকা শ্রেয়   যে ব্যক্তি আল্লাহ পাকের প্রেমিক, তার কাছে দারিদ্র্যের তিক্ততা মিষ্টি হয়ে দেখা দেয়। তাই পার্থিব দারিদ্র্য তার সাথে লেগে থাকে এবং সে তা নিয়েই তুষ্ট ও তৃপ্ত। দারিদ্র্যে স্বাদ পাওয়ার সৌভাগ্য সে অর্জন করেছে। দারিদ্র্যেই সে স্বচ্ছলতা...

মালফুজাত ১০

০১ . সচেতন থাকি আজানের লফজী জওয়াবের দ্বারা তাকবিরে উলায় শরিক হওয়া সহজ হয়।   ০২ . অলসতা ত্যাগ করি ইকামতের জবাব দিলে নামাজে দিল লাগানো সহজ হয়।   ০৩ . অপরের নয়; নিজ স ংশোধন যেন কাম্য হয় দাওয়াত ফলপ্রসূ হওয়ার জন্য প্রথম শর্ত হলো নিজের আত্মশুদ্ধি।আত্মশুদ্ধি ছাড়া দা ’ ঈর কথায় প্রভাব থাকে না। দ্বিতীয় শর্ত হলো নিজেকে মিটিয়ে সহীহভাবে কাজ করতে হবে।   ০৪ . মাওলার প্রতি নেক ধারণা রাখি আমল সঠিক হওয়ার একটি শর্ত: পূর্ণ আস্থাসহ ধীর-স্থিরভাবে শেষ করা। অস্থিরতা ও চঞ্চলতা মুক্ত থাকা।   ০৫ . ০৫. শায়েখকে গুরুত্ব দিতে হবে আত্মিক উন্নতির জন্য শুধু বাহ্যিক যোগাযোগ যথেষ্ট নয় ; শায়খের সাথে আন্তরিক যোগাযোগ তৈরি করে সর্বদা রক্ষা করতে হবে। ০৬. বাইয়াত একটি শক্তি বাইয়াতের মাধ্যমে পূর্ববর্তী আহলুল্লাহগণের সাথে অদৃশ্য বন্ধন তৈরি হয় , যা গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে- যতক্ষণ মামুলাতের মাধ্যমে পাহারা দেওয়া হয়।   ০৭ . নিজেকে ধোঁকা দিচ্ছেন না তো? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো- আপনি আপনার মুরব্বীকে মেনে চলেন না মানিয়ে চলার চেষ্টায় হালাতের বর্ণনা সে অনুযায়ী দিয়ে থাকে...

মালফুজাত ০৯

০১ . তাসাউফ অর্জন করতে হলে ·          *  নিজ আমলের মোহাসাবা ও মৃত্যুর মোরাকাবা ব্যতীত তাসাউফ অর্জন হয় না।   ·         *   ধারাবাহিক নফস-বিরোধিতা ব্যতীত তাসাউফ অর্জন হয় না।   ·          *  শায়খের নিকট নিজেকে পরিপূর্ণ সোপর্দ করা ব্যতীত তাসাউফ অর্জন হয় না।   ·      *  শুধু বাইয়াত হওয়ার নাম তাসাউফ নয় ; নিয়মিত সবক আদায় ও সবক জানানো ব্যতীত তাসাউফ অর্জন হয় না।   ·          *  প্রতিটি কাজের সুন্নাত তরিকা জানা ও সে অনুযায়ী আমলের আপ্রাণ চেষ্টা ব্যতীত তাসাউফ অর্জন হয় না।   ০২ . গিবত থেকে সতর্ক থাকুন অনুভূতি ছাড়াই সারাক্ষণ করে চলেছি যে গুনাহ তার নাম গিবত। ০৩. কাকে বলে তাসাউফ আত্মিক কলুষসমূহ দূর করে আল্লাহ পাকের ভালোবাসার জন্য সবকিছু থেকে মুক্ত হওয়ার নাম তাসাউফ।   ০৪ . দুনিয়ার বাস্তবতা আজ যেই দুনিয়া তোমাকে হাসাচ্ছে , কাল তা ভীষণ কান্নার কারণ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।   ০৫ . ঈমানের স্বাদ তুমি কি এমন...

মালফুজাত ০৮

০১. বেহুদা ফিকির বাদ দাও প্রতিটি মাখলুকের জীবিকা ও জাগতিক ভালো-মন্দ আল্লাহ তা ' আলা তা অনাদিকালেই নির্দিষ্ট করে দিয়েছেন। তোমার চিন্তা-ভাবনা তার কোন পরিবর্তনই সাধন করতে পারবে না।   ০২. ভাবনাহীন থেকো না ভাঙ্গা কবরগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাক , আল্লাহ পাক সব মানুষকে একত্র করবেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিজের সামনে দাঁড় করাবেন।   ০৩. সাবধান! মা ' মুলাতের ধারাবাহিকতায় যখন গুনাহের প্রতি অনাসক্তি সৃষ্টি শুরু হয় ; তারপর মা ' মুলাত ছেড়ে দিলে হঠাৎ আসক্তি বেড়ে যায়।   ০৪. দুনিয়ার মুহাব্বত ত্যাগ কর তুমি সকল জীবনের একমাত্র আধার আল্লাহ পাককে পেতে চাও ; অথচ তাঁর বন্ধু যেটাকে মৃত বলেছেন সেটা অন্তর থেকে বের করছ না! এ কেমন দ্বৈত নীতি ?  ০৫. তিনটি গুনাহ ১. বদ গুমানী বা কু-ধারনা। ২. বদ জবানী বা অনর্থক কথা বলা। ৩. বদ নেগাহী বা কু-দৃষ্টি করা। এই তিন গুনাহ কেউ যদি ছাড়তে পারে আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে হিফাজত করবেন।   ০৬. অতি চালাকের গলায় দড়ি গুনাহ থেকে বাঁচার উপায় হলো সুহবাত। তবে সুহবাতে আসতে হবে আমলের নিয়তে এবং মানার নিয়তে। অনেকে আমলের নিয়তে আসে না ত...

মালফুজাত ০৭

০১. কলব হল মারকাজ নবী রসুলগণ মানুষের কলব পরিশুদ্ধ করতেন ; কেননা এটাই মারকাজ। মূলকেন্দ্র ঠিক হলে শাখা-প্রশাখা দুরস্ত হতে সময় লাগে না।   ০২.রুহানী শক্তি আবশ্যক প্রয়োজন পরিমাণ শক্তি-সামর্থ্য ব্যতীত শুধু আকাঙ্ক্ষা দিয়ে যেমন জাগতিক কোন কাজ হয় না ; তেমনি রুহানী শক্তি-সামর্থ্য না থাকলে দীনের ওপর চলা যায় না।   ০৩. বিপরীত দুই হালাতের সহাবস্থানই ঈমান খ‌ওফ ও খশিয়াত ‍(ভয় ও শঙ্কা) এবং রজা ও তামান্না (আশা ও আকাঙ্ক্ষা) সংমিশ্রণে তৈরি আল্লাহ প্রেম‌ই ঈমান।   ০৪. সোহবত জরুরি তাসাউফ বা আত্মশুদ্ধি জ্ঞানগতভাবে অর্জনের বিদ্যা নয় ; বরং এ এমন এক যোগ্যতা যা অর্জন করতে হয় , পরিশুদ্ধ আত্মার সংস্পর্শ ও আমলের মাধ্যমে। ০৫. যে চিনেছে ... যে আল্লাহ তা ' আলাকে পরিপূর্ণ চিনেছে সে তার সর্বস্ব নিয়ে সর্বান্তকরণে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছে।   ০৬. কিছু থেকে বিরত থাকে যে ব্যক্তি আল্লাহর প্রেমিক , সে কেবল তাকে পেলেই রাজি হয় , অন্য কিছুতে নয়। সে শুধু তাঁর‌ই সাহায্য প্রার্থনা করে এবং তিনি ছাড়া সব কিছু থেকে বিরত থাকে। ০৭. তাঁর ভয় তুমি যদি আল্লাহকে চিনতে , তাহলে ত...