পোস্টগুলি

ঈমান বৃদ্ধিকারী কয়েকটি তত্ত্ব-১

ঈমান বৃদ্ধিকারী কয়েকটি তত্ত্ব-১ اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا অর্থ : নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর ওপর দুরুদ পাঠায় । হে ঈমানদারগণ ! তোমরাও তাঁর ওপর দুরুদ ও সালাম পাঠাও । [ সুরা আহযাব : ৫৬ ] ১ . পূর্ব আয়াতের সাথে বিষয় - সম্বন্ধ পূর্ববর্তী আয়াতে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের যেই অনন্য সম্মানের আলোচনা করা হয়েছে বক্ষ্যমান আয়াতে সেই অনন্য সম্মানের কারণ বর্ণনা করা হয়েছে । তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের অনন্য সম্মানের কারণ হচ্ছে আল্লাহ তায়ালা ও তাঁর ফেরেশতাগণ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর “ সালাত ” পাঠান । এক বর্ণনায় রয়েছে আয়াতটি একটি উহ্য প্রশ্নের উত্তর । প্রশ্নটি হল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের এই অনন্য সম্মানের হেতু কী ? আলোচ্য আয়াতে এ প্রশ্নের উত্তর বিদ্যমান । ২ . ধারাবাহিকতা ও নতুনত্বের অভিনব ...

সালাত ও সালামের প্রতিযোগিতা

মোকাবেলায়ে হুসন জুমাতুল মোবারকের রাত ও দিনে আমাদের জামাতে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে “ মোকাবেলায়ে হুসন ” । প্রতিযোগিতার বিষয় হলো অধিক দুরুদ ও সালাম পাঠ এবং জুমা আদায়ের জন্য আগে আগে মসজিদে পৌঁছা । নিঃসন্দেহে দুরুদ শরীফ ও সালাম শরীফের আধিক্য দ্বারা মুসলমানের সব জিনিসেই “ হুসন ” ( উত্তমতা ) নসিব হয় । ঈমানের মধ্যেও আরো হুসন - মজবুতি আসে । আমলের মধ্যেও হুসন - সৌন্দর্য্য ও প্রবৃদ্ধি আসে । দুরুদ শরীফের সুঘ্রাণ অন্তর থেকে গোনাহের দুর্গন্ধ ও স্থূলতা দূর করে । আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতায় অনেক বেশি অংশগ্রহণ হয় । অনেকে হাজার হাজার বার দুরুদ ও সালাম পাঠের সংবাদ পাঠান - মন আনন্দে ভরে যায় । আগে আগে মসজিদে যাওয়ার ব্যাপারেও অনেকে হিম্মত করেন । আজকাল চারিদিকে শুধু ফেতনা আর ফেতনা । এই ফেতনা থেকে হেফাজতের জন্য আল্লাহ তায়ালা জুমার দিনে ও জুমার দিনের আমলের মধ্যে বিশেষ প্রভাব - শক্তি রেখেছেন । দুনিয়া ও দৌলতের মহব্বত মানুষকে বে - আকল ও বে...