পোস্টগুলি

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৪

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৪ নেফাক ও জাহান্নাম থেকে মুক্তি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ শরীফ পাঠ করবে - আল্লাহ তায়ালা তার ওপর দশটি রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার ওপর দশবার দুরুদ শরীফ পাঠ করবে - আল্লাহ তায়ালা তার ওপর শতবার রহমত নাজিল করবেন। যে ব্যক্তি আমার ওপর শতবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার কপালে " মুনাফেকি ও জাহান্নাম থেকে মুক্তি " লিখে দেন। কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকে শহীদগণের সাথে ঠিকানা দান করবেন। [ হজরত আনাস রাদি ./ আলমু ' জামুল আওসাত হাদিস নং - ৭২৩৫/ দারুল হারামাইন , কায়রো ] ফেরেশতা নিয়োজিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তায়ালা তার ওপর দশটি রহমত নাজিল করেন। দুরুদের ওপর একজন ফেরেশতা নিয়োজিত আছে ; সে তা আমার নিকট পৌঁছে দেয়। [ হজরত আবু উমামা রাদি. / আল মু ' জামুল কাবির হাদিসনং ...