নববী জবানে দুরুদের ফাজায়েল ০৬
নববী জবানে দুরুদের ফাজায়েল ০৬ মসজিদে প্রবেশের সময় সালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর সালাম পাঠ করে এবং তারপর বলে :- আল্লাহুম্মাফ তাহলী আবওয়াবা রহমাতিক। [ আয় আল্লাহ ! আমার জন্যে আপনার রহমতের দরজাসমূহ খুলে দিল। ] আর যখন বাইরে বের হবে সে যেন বলে :- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। [ আয় আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।] [ হজরত আবু হুমাইদ রাদি. অথবা হজরত আবু উসাইদ আনসারী রাদি. / সুনানে আবু দাউদ হাদিস নং ৪৬৫ / দারুল কুতুব আলইলমিয়্যাহ , বৈরুত।] সত্তর রহমত হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি . বলেন , যে ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর একবার দুরুদ শরীফ পাঠ করে ; আল্লাহ তায়ালা ও ফেরেশতাগণ তার ওপর সত্তর বার রহমত পাঠান। সুতরাং এখন বান্দার ইচ্ছা ; সে অধিক উপার্জন করুক বা অল্প উপার্জন করুক। [মুসনাদে আহমাদ হাদি...