নববী জবানে দুরুদের ফাজায়েল ০৮
নববী জবানে দুরুদের ফাজায়েল ০৮
উহুদ পরিমাণ সাওয়াব
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য এক কিরাত সাওয়াব লিখে দিবেন। এক কিরাত হল উহুদ পাহাড় পরিমাণ।
[ হজরত আলী রাদি./মুসান্নাফে আ. রাজ্জাক হাদিস নং-১৫৩/আলমাজলিসুল ইলমী আলহিন্দ ]
কবরের সাথী
আম্মাজান আয়েশা রাদি.ফরমান, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠায়- একজন ফেরেশতা ঐ দুরুদ নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর পাক বারেগাহে পেশ করেন। অতঃপর দরবারে এলাহী থেকে ইরশাদ হয়, এই দুরুদকে আমার বান্দার কবরের নিকট নিয়ে যাও। এই দুরুদ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যা দেখে আমার বান্দার চক্ষু জুড়াবে। অন্তর শীতল হবে।
[ইমাম দাইলামী রহ.-এর মুসনাদুল ফিরদাউস হাদিস নং-২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যিাহ এবং কানযুল উম্মাল হাদিস নং ২২০১/রহমানিয়্যাহ,
লাহোর ]
মজলিসের সৌন্দর্য
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার ওপর দুরুদ পাঠের মাধ্যমে সজ্জিত কর। সৌন্দর্যময় করে তোল। নিশ্চয়ই আমার জন্যে পঠিত তোমাদের দুরুদগুলো কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে।
[হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি./ মুসনাদুল ফিরদাউস হাদিস নং-১৭২৪/ দারুল কুতুব আলমিসরিয়্যাহ
]
দুরুদ পৌঁছে
নামসহ
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ওপর অধিক পরিমাণে দুরুদ পাঠ
করো। কেননা আল্লাহ তায়ালা আমার কবরের
নিকটে আমার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেছেন। যখন আমার উম্মতের কেউ আমার ওপর
দুরুদ পাঠায় ঐ ফেরেশতা আমাকে বলে, হে মুহাম্মাদ!
অমুকের ছেলে অমুক এইমাত্র আপনার ওপর দুরুদ পাঠিয়েছে।
[ সাইয়্যেদুনা হজরত আবু বকর সিদ্দীক
রাদি./মুসনাদুল ফিরদাউস হাদিস নং ২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যাহ ]
শাফাআতের মাধ্যম
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি
ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে ও জুমার রাতে আমার ওপর অধিক
পরিমাণে দুরুদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি এরূপ করবে আমি কেয়ামতের দিন তার সাক্ষী হব। অথবা বলেছেন, আমি তার জন্য সুপারিশ করব।
[ হজরত আনাস রাদি./ শুআবুল ঈমান হাদিস নং ২৭৭১/মাকতাবাতুর রুশদ, রিয়াদ ]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন