উত্তম দুরুদ
উত্তম দুরুদ তাফসিরে রুহুল মাআনীতে হজরত শায়েখ আল্লামা আলুসী রহ . বাক্য হিসেবে সর্বোত্তম দুরুদ কোনটি এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন । আলোচনাটি পাঠে অনুসন্ধিৎসা আরো বেড়ে যায় । এবিষয়ে গ্রহণযোগ্য অন্যান্যদের লেখাও পড়তে শুরু করি । সর্বোত্তম দুরুদ শরীফ কোনটি সে ব্যাপারে একটা সিদ্ধান্ত তো মনে মনে হয়ে যায় ঠিকই কিন্তু পিপাসা তো মিটে না ; শুধু বাড়তেই থাকে । সালাতের বিষয়টিই এরূপ যে নিবারণের পরিবর্তে পিপাসা বাড়তেই থাকে । হজরত আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইহসান - অনুগ্রহ - দয়া - অনুকম্পা আমাদের ওপর রয়েছে তা যদি কিছুটাও উপলব্ধি করতাম তাহলে বুঝতাম যে - প্রতিটি নিঃশ্বাসে দুরুদ শরীফ পাঠ করলেও কৃতজ্ঞতা স্বীকারের হক আদায় হবে না । সর্বোত্তম দুরুদ শরীফ বিষয়ে একাধিক মত রয়েছে । নিচে যে দুরুদ শরীফগুলো উত্তম হওয়ার ব্যাপারে আহলে ইলমগণ মত প্রকাশ করেছেন সেগুলো উল্লেখ করছি । اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَاهِيْمَ وَ عَ...