শুধুই উৎকর্ষ আর শ্রেষ্ঠত্ব : সুন্দর আর সৌন্দর্য

শুধুই উৎকর্ষ আর শ্রেষ্ঠত্ব : সুন্দর আর সৌন্দর্য

আল্লাহ তা‘আলা স্বয়ং আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পাঠের আদেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলার প্রতিটি আদেশই সুন্দর শ্রেষ্ঠ উৎকৃষ্ট। সৌন্দর্য শ্রেষ্ঠত্ব উৎকৃষ্টতার স্রষ্টাই তো তিনি। আল্লাহ তা‘আলা الجميل আলজামিলু। সকল সৌন্দর্যের একমাত্র আধার। শ্রেষ্ঠত্বের স্রষ্টা। উৎকৃষ্টতার নির্মাতা। তিনি المصور আলমুসাওইরু। যাবতীয় আকৃতির-প্রকৃতির সৃষ্টিকর্তা। রূপ-শোভা দানকারী। কোমলতা-লাবণ্য প্রদানকারী।

তিনি সুন্দর ভালোবাসেন। তিনিই সৌন্দর্য দান করেন। কুফর ও অস্বীকার করার মধ্যে কোনো সৌন্দর্য নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। কাফেরদের মধ্যে না আছে সৌন্দর্য না আছে শ্রেষ্ঠত্ব। যেখানে সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের স্রষ্টার ওপরই ঈমান নেই সেখানে সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব আসবে কোথা থেকে? যে অন্তরে আল্লাহ নেই সে অন্তর জানবেই বা কীভাবে কাকে বলে সৌন্দর্য, কাকে বলে শ্রেষ্ঠত্ব?

দুরুদ ও সালাম-এর মধ্যে এত অধিক পরিমাণ সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব রয়েছে যে এর ক্ষণিকের আলোকচ্ছটা পাপরাশি ধুয়ে পরিষ্কার করে দেয়। বিশ্রী-অসুন্দরকে তাড়িয়ে দেয়। অপরিষ্কার-অপরিচ্ছন্নতাকে বিদূরিত করে। মানুষের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বে প্রতিনিয়ত পরম উন্নতি সাধন করেই চলে। উৎকৃষ্টতায় উৎকর্ষ সাধন করে দুরুদ ও সালামের ক্ষণিকের আলোকচ্ছটা।

দুরুদ ও সালামের মধ্যে রয়েছে আকীদা। তাওহীদসমৃদ্ধ উত্তম আকীদা। দুরুদ ও সালামের মধ্যে রয়েছে আমল। প্রেম ও কৃতজ্ঞতামিশ্রিত উত্তম আমল। দুরুদ ও সালামের মধ্যে আরো রয়েছে উৎকৃষ্ট বন্ধুত্ব, উত্তম সম্পর্ক, সর্বোন্নত রহমত, সর্বব্যাপী ক্ষমা ও মাগফিরাত। উত্তম আখলাক, উন্নত চরিত্র, নৈতিক আচরণ, সম্মান, গৌরব, শ্রদ্ধার্জন যেমন রয়েছে দুরুদ ও সালামে তেমনি রয়েছে নূর ও হেদায়েত, আলোর বিচ্ছুরণ ও সুঘ্রাণের সম্ভার, প্রেম ও ভালোবাসা, উন্নতি ও নিরাপত্তা, ইজ্জত ও প্রশান্তি। এক কথায় দুরুদ ও সালাম শুধুই উৎকর্ষ আর শ্রেষ্ঠত্ব; সুন্দর আর সৌন্দর্য। اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وسلم تسليما আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদানিন নাবীয়্যিল উম্মীয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম তাসলিমা।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একীনে দরিয়া পার

পয়গামে মুহাব্বত

মস্ত চিঠির ক্ষুদ্র পত্র