পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৫

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৫ সালাত ও সালামের স্পেশাল ফোর্স রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , নিঃসন্দেহে আল্লাহ তায়ালার ফেরেশতাগণের মধ্যে কতক আছেন যারা সবসময় জমিনে বিচরণশীল থাকেন। তাঁরা আমার নিকট আমার উম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। [ হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি./সুনানে নাসাঈ হাদিস নং-১২৭৯/দারুল কুতুব আলইলমিয়্যাহ , বৈরুত।] যেখানেই থাক দুরুদ পাঠাও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , তোমরা যেখানেই থাকো আমার ওপর দুরুদ পাঠাও। নিঃসন্দেহে তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে যায়। [ হজরত হাসান রাদি. / আল মুজামুল আওসাত হাদিস নং-৩৬৫/ দারুল হারামাইন , কায়রো।] দুরুদবিহীন ঘর কবরস্থানস্বরূপ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , তোমরা নিজেদের ঘরসমূহকে কবরস্থান বানিও না। এবং আমার কবরকে ঈদগাহ ( আনন্দ - উৎসবের স্থান )  বানিও না। বরং আমার ওপর দুরুদ পাঠ করতে থাকো। তোমরা যেখানেই থাকো; তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে যাবে। [ হজরত আবু হুরাইরা রাদি./ সুনানে আবি দাউদ হাদিসনং-...