সালামের তিন অর্থ
السلام عليك এর তিনটা অর্থ হতে পারে । السلام عليك ايها النبي বাক্যের গঠনগত দিক দিয়ে যদিও বাক্যটি খবরিয়্যাহ - সংবাদপ্রদানমূলক বাক্য । কিন্তু অর্থ গ্রহণের বিবেচনায় দোয়া হিসেবে গণ্য । এই সালামের তিনটি অর্থ । ক . সবরকমের বিপদ ও ত্রুটি থেকে আপনি সর্বদা নিরাপদ থাকুন । এই অর্থ গ্রহণ করলে “ السلام ” শব্দটি মাছদার - ক্রিয়ামূল ধর্তব্য হবে । অর্থ হবে নিরাপত্তা দান । আল্লাহ তায়ালা আপনাকে নিরাপত্তা দান করুন । খ . “ السلام ” দ্বারা উদ্দেশ্য আল্লাহ তায়ালা । السلام আল্লাহ তায়ালার নামসমূহের একটি । السلام عليك দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ তায়ালা সর্বদা আপনার হেফাজতকারী , সাহায্যকারী ও সংরক্ষক হউন । আল্লাহ তায়ালার নাম السلام অর্থ সকল প্রকার মুসিবত ও ত্রুটি থেকে নিজের সত্তা , গুণাবলি ও কার্যাবলির বিবেচনায় নিরাপদ । আল্লাহ তায়ালার সেই নাম যে জিনিসের ওপর বলা হয় - ঐ নাম মোবারকের প্রভাব তার ওপর প্রতিফলিত হয় । السلام عليك অর্থ হবে لا خلوت من الخير و البركة و سلمت من كل مكروه খাইর ও বরকত - কল্যা...