পোস্টগুলি

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৯ চেহারায় বিশেষ নূর হজরত আলী রাদি . বলেন , যে ব্যক্তি জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের ওপর একশত বার দুরুদ শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন এমনভাবে উঠবে যে তার চেহারায় বিশেষ এক প্রকার নূর চমকাতে থাকবে। ( এ বিশেষ নূর দেখে ) লোকেরা পরস্পরে জিজ্ঞাসা করতে থাকবে “ এই ব্য ক্তি কী আম ল করত ?” [ শুআবুল ঈমান হাদিস নং- ২৭৭ ৪/ মাকতাবাতুর রুশদ , রিয়াদ ]   দো য়ায় সালাত  শুরুতে মাঝে শেষে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , তোমরা আমাকে আরোহীর পানির পাত্রের ন্যায় বানিও না। আরোহী য খন সফরের নিয়ত করে , নিজের মা লপত্র ঝুলিয়ে ল য় এবং পানির পাত্রে পানি ভরে লয়। পথিমধ্যে অজুর প্রয়োজন হলে ঐ পানি দ্বারা অজু করে। পিপাসা লাগলে পা ন করে। অন্যথায় (অজু বা পান করার প্রয়োজন না হলে - সফর শেষে ঐ পানি) ফেলে দেয়। সুতরাং , তোমরা তোমাদের দো য়া র মাঝেও এবং শুরুতেও এবং শেষেও আমাকে স্মরণ করো। অর্থাৎ দোয়ার শুরুতে মাঝে ও শেষে আমার ওপর সালাত পাঠ করো। [ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি./ মুসান্নাফে আ. রাজ্জাক হাদিসনং-৩১১৭/ মা জলি...

নববী জবানে ‍দুরুদের ফাজায়েল ০৮

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৮ উহুদ পরিমাণ সাওয়াব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য এক কিরাত সাওয়াব লিখে দিবেন। এক কিরাত হল উহুদ পাহাড় পরিমাণ। [ হজরত আলী রাদি. / মুসান্নাফে আ . রাজ্জাক হাদিস নং - ১৫৩ / আলমাজলিসুল ইলমী আলহিন্দ ] কবরের সাথী আম্মাজান আয়েশা রাদি . ফরমান , রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন , যখন কোন ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠায় - একজন ফেরেশতা ঐ দুরুদ নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর পাক বারেগাহে পেশ করেন। অতঃপর দরবারে এলাহী থেকে ইরশাদ হয় , এই দুরুদকে আমার বান্দার কবরের নিকট নিয়ে যাও। এই দুরুদ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যা দেখে আমার বান্দার চক্ষু জুড়াবে। অন্তর শীতল হবে। [ ইমাম দাইলামী রহ .- এর মুসনাদুল ফিরদাউস হাদিস নং - ২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যিাহ এবং কানযুল উম্মাল হাদিস নং ২২০১ / রহমানিয়্যাহ , লাহোর ] মজলিসের সৌন্দর্য রসূল...

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৭

নববী জবানে দুরুদের ফাজায়েল ০৭ উহুদ পরিমাণ সাওয়ার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন , যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য এক কিরাত সাওয়াব লিখে দিবেন।  এক কিরাত হল উহুদ পাহাড় পরিমাণ। [ হজরত আলী রাদি. / মুসান্নাফে আ . রাজ্জাক হাদিস নং - ১৫৩ / আলমাজলিসুল ইলমী আলহিন্দ ] কবরের সাথী আম্মাজান আয়েশা রাদি . ফরমান রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম ইরশাদ  করেছেন , যখন কোন ব্যক্তি আমার প্রতি দুরুদ পাঠায় - একজন ফেরেশতা ঐ দুরুদ নিয়ে আল্লাহ জাল্লা শানুহুর   পাক বারেগাহে পেশ করেন। অতঃপর দরবারে এলাহী থেকে ইরশাদ হয় , এই দুরুদকে আমার বান্দার কবরের নিকট নিয়ে যাও। এই দুরুদ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যা দেখে আমার বান্দার চক্ষু জুড়াবে। অন্তর শীতল হবে। [ ইমাম দাইলামী রহ .- এর মুসনাদুল ফিরদাউস হাদিস নং - ২২৭৩/দারুল কুতুব আলমিসরিয়্যিাহ এবং কানযুল উম্মাল হাদিস নং ২২০১ / রহমানিয়্যাহ , লাহোর ] মজলিসের সৌন্দর্য...

মস্ত চিঠির ক্ষুদ্র পত্র

  بسم الله الرحمن الرحيم بسم الله اللهم صل و سلم   علي سيدنا و مولانا محمد و على اله و اصحابه اجمع ين আমার এক প্রিয় অনুজ আমাকে লিখেছে- “ ভাইয়া , বাইতুল্লাহ সফরের তাওফিক হচ্ছে আলহামদুলিল্লাহ। ভিসা হয়েছে। আপনার আলোচনা শুনে শুনে হৃদয়ে এ তামান্না সে বহু বছর আগেই জন্ম নিয়েছিলো। হৃদয়ে আশা ছিলো ,   আপনার সাথে রব যেন সফরসঙ্গী করেন। ভাইয়া ,  আপনার দোয়া ও নসিহা কামনা করি। বাইতুল্লাহ সফরের জন্য কিছু পাথেয় আমাকে দিয়েন! ” ছোট বেলা থেকেই চিঠি লেখা আমার অন্যতম শখের কাজ। আমার লিখিত বিশেষ বিশেষ চিঠিগুলো একত্র করা গেলে সহিত্যপ্রেমীদের জন্য পছন্দের একটি সংকলন হতো। শুধু নিজের নয় ;  অন্যদের চিঠিও লিখতে হয়েছে অনেক। কিন্তু স্নেহের শওকতের উপর্যুক্ত ছোট্ট কিন্তু মস্ত চিঠির উত্তরে একটি পত্র লেখা এতটাই কঠিন ও অসম্ভব মনে হচ্ছে , ২২ তারিখের চিঠির উত্তর লিখতে বসেছি আজ ২৯/০৯ / ২০২৫ঈ . ।   এক সপ্তাহ ফিকির করেও শুরুই করতে পারছি না। শূন্য হৃদয়ে বসেছি সাহেবে হারামে মুনাওয়ারার সুপারিশের তামান্নায়। মালিকে হারামাইন শরীফাইনের দয়ার আশায়। প্রিয়! ইহরাম পরে উমরার নিয়ত করার পর থ...