একবার দুরুদ : পঞ্চাশটি পুরস্কার
اللهم صل على سيدنا محمد واله وسلم تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিও ওয়াআলিহি ওয়াসাল্লাম তাসলিমা। একবার দুরুদ ও সালাম পাঠ করলে সর্বনিম্ন ৫০টি পুরস্কার লাভ হয়। শাহী পুরস্কার। বরং বলতে হয় শাহেনশাহী পুরস্কার। দশটি বিশেষ রহমত। দশটি নেকি। দশটি দারাজাত বুলন্দি। অর্থাৎ জান্নাতে
জান্নাতী হিসেবে ক্যাটাগরি দশ ধাপ এগিয়ে যাওয়া। দশটি গুনাহ মাফ। দশটি গোলাম আজাদের সওয়াব। দুরুদ ও সালাম দোয়া। আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
আল্লাহ তা‘আলার নিকট প্রার্থনা। দুরুদ ও সালাম ইবাদত। একান্তই আল্লাহ তা‘আলার সন্তুষ্টির নিমিত্তে কৃত ইবাদত।
দাতা ও দানকারী শুধু আল্লাহ তা‘আলা। মানবমণ্ডলী ও দুনিয়ার সকল সৃষ্টিসহ ফেরেশতাদেরও আল্লাহ তা‘আলাই দান করেন। নবী রাসুলগণকেও আল্লাহ তা‘আলাই দান করেন। একমাত্র আল্লাহ তা‘আলার
নিকট দোয়া-প্রার্থনা করতে হয়। অন্য কারো নিকট চাওয়া জায়েজ নেই। اياك نعبد واياك نستعين [আমরা শুধু আপনারই ইবাদত করি, শুধু আপনার নিকটই সাহায্য
প্রার্থনা করি, সূরা ফাতিহা : ০৪]। দুরুদ
শরীফের মাধ্যমে নবীর জন্য চাওয়া
হয়। নবীর নিকট নয়। আল্লাহ তাআলারই নিকট।
দুরুদ ও সালাম আল্লাহ তা‘আলার এমন এক ইবাদত যার মাধ্যমে- প্রকৃত পাওনাদারের পাওনা ও প্রকৃত অনুগ্রহকারীর অনুগ্রহের স্বীকৃতি দেওয়া হয়। দুরুদ ও সালাম আল্লাহ তা‘আলার এমন এক ইবাদত যার মধ্যে- এক অভাবনীয় মিলন ঘটেছে প্রেম ও কৃতজ্ঞতার। দুরুদ ও সালাম পাঠের মাধ্যমে- আল্লাহ তা‘আলার অদ্বিতীয় প্রিয় বান্দা আখেরী নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লামের অনুদান অনুগ্রহের ঘোষণা দেওয়া হয়। তাঁর প্রতি প্রেম কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটে। তাঁর জন্য দয়া-অনুগ্রহ, শান্তি-সম্মানের প্রার্থনাও হয়।
صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা আকায়ে মাদানী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের যতটা নিকটবর্তী হতে পারব- ততটাই আল্লাহ তা‘আলার নৈকট্য লাভ করব। দিল ও মনের সম্মান-শ্রদ্ধা-প্রেম-ভালোবাসা-আবেগ-ভালোলাগামিশ্রিত
সালাত ও সালাম নিকটবর্তী হওয়ার অতি উত্তম উন্নত এক মাধ্যম।
জাজাকাল্লাহ খাইরান মুহতারাম হযরত
উত্তরমুছুন