সালামও পাঠাতে হয়

 সালামও পাঠাতে হয়

১. কুরআন মাজীদে আল্লাহ তায়ালা হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত-দুরুদের সাথে সাথে সালাম পাঠানোর হুকুমও গুরুত্বের সাথে দিয়েছেন। ((و سلموا تسليما)) তাই সালাত বা দুরুদের সাথে সাথে সালামও পাঠানো উচিত। সালাতের মতো সালামেরও আলাদা বিশেষ গুরুত্ব-মর্যাদা রয়েছে।

২. কুরআন মাজীদে কয়েকজন নবী আ.-এর ওপর সালামের আয়াত রয়েছে। যেমন:  

سلام على نوح فى العالمين

سلام على ابراهيم

سلام على موسى و هارون

سلام على الياسين

আবার কোন কোন আয়াতে সব নবী আ.-এর ওপর সালাম রয়েছে। যেমন:

سلام على المرسلين

سلام على عباده الذين اصطفى

ইত্যাদি।

এ আয়াতগুলোর সাথেও সম্পর্ক থাকা চাই। এগুলোতে আজব ফায়দা রয়েছে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একীনে দরিয়া পার

পয়গামে মুহাব্বত

মস্ত চিঠির ক্ষুদ্র পত্র