একনিষ্ঠ বিশ্বাস ভক্তিশ্রদ্ধা সম্মান/ লালন করা আবশ্যক

 একনিষ্ঠ বিশ্বাস ভক্তিশ্রদ্ধা সম্মান

লালন করা আবশ্যক

যে কোন প্রয়োজনে, কোন সমস্যায় বা ভয়ভীতি ও আশঙ্কার সময় খুব মুহব্বত-আগ্রহ-বিনয়-মনোযোগের সাথে ১০০ বার দুরুদ শরীফ পড়ে দোয়া করলে তাৎক্ষণিক রহমত ও সাহায্য এসে যায়। শুধুমাত্র ইখলাস, তাজিম ও আদব; একনিষ্ঠ বিশ্বাস, ভক্তিশ্রদ্ধা ও সম্মান লালন করা আবশ্যক। আপনি শুধু একবার দুরুদে ইবরাহিমী পড়ুন; তবে খুব আগ্রহের সাথে, অর্থ বুঝে, আদব ও তাজিমের সাথে পড়ুন ঐ সময়ই অন্তর নূর দ্বারা ভরে যাবে।

হজরত আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রকৃত মহব্বত, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আজমত (ভক্তি, সম্মান, শ্রদ্ধা), তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম অনুগ্রহ-ইহসানের কৃতজ্ঞতার অনুভূতি এবং নিজেকে ঐ ইহসান-অনুগ্রহের প্রতিদানে অক্ষম বিশ্বাস করে বলুন, اللهم হে আল্লাহ صل على محمد   আপনিই আপনার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে প্রতিদান দান করুন। তাঁর সম্মান-মর্তবা আরো বৃদ্ধি করুন। সুউচ্চ করুন। মালায়ে ‘আলা ঊর্ধ্ব-জগতে তাঁর প্রশংসা করুন। তাঁর ওপর আপনার অতি বিশেষ রহমত নাজিল করুন।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একীনে দরিয়া পার

পয়গামে মুহাব্বত

মস্ত চিঠির ক্ষুদ্র পত্র